১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিনে আর ৯৮তম জন্মবার্ষিকী ।
জন্ম: ১৭ মার্চ ১৯২০ সাল (বাংলা: ৪ চৈত্র , ১৩২৬)
তার জন্মদিনে জাতীয় শিশু দিবস পালন করা হয়।
মৃত্যু :১৫ আগস্ট ১৯৭৫ সাল (বাংলা :২৯ শ্রাবণ, ১৩৮২ সাল)।
তার মৃত্যু দিবসে জাতীয় শোক দিবস পালন করা হয়।
জন্মস্থান : পাটগাতী, টুঙ্গিপাড়া,( বাইগার নদীর তীরে ) গোপালগঞ্জ (মধুমতি নদীর তীরে )।
পিতা: শেখ লুৎফর রহমান।
মাতা : মোসাম্মৎ সায়েরা খাতুন।
ডাকনাম : খোকা।
শিক্ষাজীবন শুরু: গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়।
গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন।
১৯৪৭ সালে কোলকাতা ইসলামিয়া কলেজ হতে বিএ পাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ছাত্র থাকাকালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবিতে ডাকা ধর্মঘটে নেতৃত্ব দেয়ার কারনে ১৯৪৯ সালে বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কৃত হন।
তার নামে চেয়ার স্থাপিত হয়েছে – ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে।
১৯৩৮ সনে আঠারো বছর বয়সে তার সাথে ফজিলাতুন্নেসার ( রেনু)বিয়ে হয়।
প্রতিষ্ঠা কালে তিনি আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
যুক্তফ্রন্টের মন্ত্রীসভায় কৃষি, বন ও সমবায় মন্ত্রী ছিলেন।
তিনি পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকারের শিল্প, বানিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও ভিলেজ এইড দফতরের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ভাষা আন্দোলনের সমর্থনে কারাগারেই অনশন ধর্মঘট পালন করেন ১৪-২৬ ফেব্রুয়ারি ১৯৫২সালে।
১৯৬৬ সালে লাহরে ৬ দফা কর্মসূচি ঘোষনা দেন।
১৯৬৮সালে আগড়তলা ষড়যন্ত্রের আসামী করা হয়।
২৩ফেব্রুয়ারি ১৯৬৯সালে রেসকোর্স ময়দানে তোফায়েল আহমেদ তাকে “বঙ্গবন্ধু” উপাধি দেন।
৫ ডিসেম্বর তিনি পুর্ব পাকিস্তান কে ‘বাংলাদেশ’ নামে নামকরন করেন।
৩মার্চ ১৯৭১ সালে তাকে জাতির জনক উপাধি দেয়া হয়।
৭মার্চের ভাষন ইউনেস্ক কতৃক বিশ্ব ঐতিহ্যের তালিতাভুক্ত হয় ২০১৭ সালে।
২৬ মার্চ ১৯৭১ সালে বাংলাদেশর স্বাধীনতা ঘোষনা দেন।
স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের তিনি ছিলেন রাট্রপতি।
২৬ মার্চেই তাকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়।
পাকিস্হানের লায়ালপুর সামরিক জেলে গোপন বিচারের মাধ্যমে দেশদ্রোহী হিসেবে তার মৃত্যুদণ্ড দেয়া হয়৭সেপ্টেম্বর ১৯৭১সালে।(আন্তর্জাতিক চাপে কার্যকর করতে পারে নি)
৮জানুয়ারি১৯৭২ সালে পাকিস্তান সরকার তাকে মুক্তি দেয়।
১০ জানুয়ারি ১৯৭২ সালে তিনি স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।
Newsweek সাময়ীকি তাকে poet of politics উপাধি দেয় ১৯৭২ সালে।
বিশ্ব শান্তি পরিষদ তাকে জুলীও কুরি পুরষ্কারে ভূষিত করে ১৯৭২ সালে।
বিবিসি শ্রোতা জরিপে তাকে সর্বকালের সেরা বাঙ্গালী নির্বাচন করা হয়।
তিনি পাকিস্তানের মিয়ানওয়ালী কারাগারে বন্ধী ছিলেন।
তিনি মোট ৪৬৮২ দিন কারাগারে কাটান।
ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর স্থাপিত হয়েছে।
জাতিসংঘের ২৯ তম অধিবেশনে তিনি বাংলায় ভাষণ দেন।
তার লেখা আত্মজীবনী মূলক বই- অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা।
-Moriam Munni