গুরুত্বপূর্ণ Latin শব্দ ও শব্দগুচ্ছের বাংলা অর্থ

চাকরি ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় Latin ভাষার কিছু শব্দ ও শব্দগুচ্ছ প্রায়ই দেখা যায়। নিচে গুরুত্বপূর্ণ Latin শব্দগুলোর সঠিক বানান ও সহজ বাংলা অর্থ দেওয়া হলো।

A দিয়ে শুরু

  1. Ad hoc — বিশেষ উদ্দেশ্যে গঠিত / তৎকালীন প্রয়োজনের জন্য
  2. Alma mater — যে শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ শিক্ষালাভ করেছে
  3. Alter ego — আত্মস্বরূপ / অভিন্ন হৃদয়ের বন্ধু
  4. Ad nauseam — বিরক্তিকরভাবে / অতিরিক্তভাবে
  5. A fortiori — আরও জোরালো যুক্তিতে / অধিকতর প্রত্যয়জনক যুক্তিতে
  6. Amicus curiae — আদালতের সহায়তাকারী / মামলায় আদালতকে আইনগত তথ্য প্রদানকারী ব্যক্তি
  7. Ad infinitum — অনন্তকাল / সীমাহীনভাবে
  8. Ad interim — অন্তর্বর্তীকালীন / সাময়িকভাবে
  9. Angina pectoris — হৃদপিণ্ডজনিত বুকে ব্যথা
  10. Ad valorem — মূল্যানুযায়ী / মূল্যের ভিত্তিতে
  11. Animadversion — সমালোচনা / বিরূপ মন্তব্য

E দিয়ে শুরু

  1. Ex officio — পদাধিকারবলে
  2. Ex gratia — আইনগত বাধ্যবাধকতা ছাড়া অনুগ্রহ বা সদিচ্ছার ভিত্তিতে প্রদত্ত অর্থ
  3. Exeunt — অভিনেতারা মঞ্চ ত্যাগ করে
  4. Ergo — অতএব / সুতরাং
  5. Erratum — লেখা বা মুদ্রণের ভুল

I দিয়ে শুরু

  1. Idem — একই / অভিন্ন
  2. Id est (i.e.) — অর্থাৎ
  3. In loco parentis — পিতা বা মাতার স্থানে / পিতা-মাতার ভূমিকায়
  4. Inter alia — অন্যান্য বিষয় বা জিনিসের মধ্যে
  5. In toto — সম্পূর্ণভাবে / সর্বতোভাবে
  6. Ipso facto — স্বতঃসিদ্ধভাবে / ঘটনা বা কাজটির ফলস্বরূপ

M দিয়ে শুরু

  1. Modus operandi — কার্যপ্রণালি / কাজ করার পদ্ধতি
  2. Magnum opus — কোনো লেখক বা শিল্পীর শ্রেষ্ঠ বা প্রধান রচনা

N দিয়ে শুরু

  1. Nemine contradicente (nem. con.) — কারও বিরোধিতা ছাড়া / সর্বসম্মতিক্রমে
  2. Non compos mentis — মানসিকভাবে অক্ষম; আইনগতভাবে নিজের কাজের প্রকৃতি বোঝার অক্ষম
  3. Non sequitur — যুক্তির সঙ্গে অসংগত সিদ্ধান্ত / অবয়ববিরুদ্ধ অনুমান
  4. Nota bene (N.B.) — বিশেষভাবে লক্ষণীয় / ভালোভাবে লক্ষ্য করুন

O দিয়ে শুরু

  1. Obiter dictum — আদালতের রায়ে আনুষঙ্গিক বা প্রসঙ্গক্রমে করা মন্তব্য

P দিয়ে শুরু

  1. Passim — সর্বত্র / বিভিন্ন স্থানে
  2. Per se — স্বতন্ত্রভাবে / নিজস্বভাবে
  3. Pro tem (pro tempore) — আপাতত / সাময়িকভাবে
  4. Per diem — প্রতিদিনের হিসাবে / দৈনিক
  5. Per annum — বার্ষিকভাবে / প্রতিবছর
  6. Pro rata — আনুপাতিক হারে
  7. Quid pro quo — কোনো কিছুর বিনিময়ে অন্য কিছু / পারস্পরিক বিনিময়

R দিয়ে শুরু

  1. Rigor mortis — মৃত্যুর পর পেশির কাঠিন্য

S দিয়ে শুরু

  1. Summum bonum — সর্বোচ্চ কল্যাণ / পরম মঙ্গল
  2. Sui generis — নিজস্ব শ্রেণির / অনন্য
  3. Sub judice — বিচারাধীন
  4. Stet — পূর্বের অবস্থায় রাখার নির্দেশ; মুদ্রণ বা সম্পাদনায় কোনো সংশোধনী উপেক্ষা করার নির্দেশ
  5. Status quo — বর্তমান অবস্থা / বিদ্যমান অবস্থা
  6. Sine die — অনির্দিষ্ট সময়ের জন্য / নির্দিষ্ট তারিখ ছাড়া
  7. Sine qua non — অপরিহার্য শর্ত / অত্যাবশ্যক বিষয়

T দিয়ে শুরু

  1. Terra firma — দৃঢ় ভূমি / শুকনো মাটি
  2. Terra incognita — অজানা ভূখণ্ড / অচেনা এলাকা

U দিয়ে শুরু

  1. Ultra vires — আইনগত বা বৈধ ক্ষমতার বাইরে

V দিয়ে শুরু

  1. Versus (vs.) — বনাম / বিপক্ষে
  2. Vox — কণ্ঠ / শব্দ

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত রূপ

  • i.e. = id est = অর্থাৎ
  • e.g. = exempli gratia = উদাহরণস্বরূপ
  • N.B. = nota bene = বিশেষভাবে লক্ষণীয়
  • vs. = versus = বনাম
  • nem. con. = nemine contradicente = কারও বিরোধিতা ছাড়া
  • pro tem. = pro tempore = আপাতত / সাময়িকভাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top