বাংলা ব্যাকরণ: প্রয়োগ-অপপ্রয়োগ

১।বহুবচনের অপপ্রয়োগজনিত ভুল: আমরা অনেক সময় অশুদ্ধভাবে বহুবচনের দ্বিত্ব ব্যবহার করি। যেমন-
অপপ্রয়োগ: সার্কভুক্ত অন্যান্য দেশগুলো।
শুদ্ধ প্রয়োগ: সার্কভুক্ত অন্যান্য দেশ অথবা, সার্কভুক্ত অন্য দেশগুলো।
অপপ্রয়োগ: অনেক ছাত্রগণ
শুদ্ধ প্রয়োগ: অনেক ছাত্র।
অপপ্রয়োগ: সকল দর্শকমণ্ডলী।
শুদ্ধ প্রয়োগ: সকল দর্শক অথবা দর্শকমণ্ডলী।
বি: দ্র: মনে রাখুন বহুবচনের পর দ্বিত্ব প্রয়োগ হয় না।

২। শব্দের অপপ্রয়োগজনিত ভুল: আমরা প্রায় শব্দের অপপ্রয়োজনিত ভুল করে থাকি। যেমন-
অশ্রুজল: অশ্রু অর্থই চোখের জল। তাই অশ্রুজল ব্যবহার ভুল।
আয়ত্তাধীন: আয়ত্ত শব্দের অর্থই অধীন। তাই আয়ত্তের পর অধীন ব্যবহার বাহুল্য।
জন্মবার্ষিকী: জন্মবার্ষিক শব্দই যথেষ্ট। এক্ষেত্রে স্ত্রী প্রত্যয় যোগ বহুল প্রচলিত হলেও তা অশুদ্ধ।
ভাষাভাষী: ভাষা ব্যবহারকারী অর্থে ভাষীই যথার্থ ও যথেষ্ট। ভাষাভাষী প্রয়োগ অশুদ্ধ।

৩। শব্দের বানানগত অশুদ্ধি/অপপ্রয়োগ: বানানরীতি সম্পর্কে অজ্ঞতার ফলে শব্দের বানান-বিভ্রান্তি ঘটে থাকে।
অশুদ্ধ: অপেক্ষমান
শুদ্ধ: অপেক্ষমাণ
অশুদ্ধ: প্রাণীবিদ্যা
শুদ্ধ: প্রাণিবিদ্যা
অশুদ্ধ: উল্লেখিত
শুদ্ধ: উল্লিখিত
অশুদ্ধ: মন্ত্রীসভা
শুদ্ধ: মন্ত্রিসভা
অশুদ্ধ: শিরচ্ছেদ
শুদ্ধ: শিরশ্ছেদবাংলা ব্যাকরণ: প্রয়োগ-অপপ্রয়োগ 1

৪। শব্দের গঠনগত অপপ্রয়োগ: শব্দের গঠনরীতি সম্পর্কে অজ্ঞতার ফলে শব্দ ব্যবহারে বিভ্রান্তি ঘটে থাকে। যেমন-
অশুদ্ধ: অর্ধাঙ্গিনী
শুদ্ধ: অর্ধাঙ্গী
অশুদ্ধ: কর্তাগণ
শুদ্ধ: কর্তৃগণ
অশুদ্ধ: সম্ভব
শুদ্ধ: সম্ভবপর
অশুদ্ধ: ইতিমধ্যে
শুদ্ধ: ইতোমধ্যে
অশুদ্ধ: একত্রিত
শুদ্ধ: একত্র
অশুদ্ধ: চলমান
শুদ্ধ: চলন্ত।
৫। প্রায় সমোচ্চারিত শব্দের বানান: শব্দের সঠিক অর্থ সম্পর্কে সম্যক জ্ঞান না থাকার কারণেও প্রয়োগ বিভ্রান্তি ঘটে থাকে। যেমন-
অণু: বস্তুর ক্ষুদ্রতম ক্ষুদ্রতম অংশ
অনু: পশ্চাৎ
অশ্ব: ঘোড়া
অশ্ম: পাথর
ছাড়: ত্যাগ
ছার: তুচ্ছ
দীপ: প্রদীপ
দ্বিপ: হাতি
ভাষা: কথা
ভাসা: জল বা বায়ুর উপর ভর করে থাকা
বানান শুদ্ধি
ক) বস্তুবাচক শব্দ ও প্রাণিবাচক অ-তৎসম শব্দের শেষে ই-কার (ি) হবে। যেমন-
বস্তুবাচক শব্দ: বাড়ি, গাড়ি ইত্যাদি।
প্রাণিবাচক শব্দ: পাখি, হাতি ইত্যাদি।
খ) দেশ, জাতি ও ভাষার নাম লিখতে সর্বদা ই-কার হবে।
দেশ: জার্মানি, চিলি, হাইতি ইত্যাদি।
জাতি: বাঙালি, জাপানি ইত্যাদি।
ভাষা: ইংরেজি, হিন্দি, আরবি ইত্যাদি।
গ) –ইনী, -ঈ, -ঈয়সী, -নী, -বতী, -মতী, -ময়ী অন্ত্য প্রত্যয়যুক্ত স্ত্রীবাচক শব্দের শেষে সর্বদা ঈ-কার (ী) হবে। যেমন- মনোহারিণী, গরীয়সী, যুবতী, গণবতী, জননী, নারী ইত্যাদি।
ঘ) বিদেশী শব্দের বানান বাংলায় লেখার সময় ‘ষ’ ও ‘ণ’ না হয়ে ‘স’ ও ‘ন’ হবে।
অশুদ্ধ: ষ্টেশন
শুদ্ধ: স্টেশন
অশুদ্ধ: ফটোষ্ট্যাট
শুদ্ধ: ফটোস্ট্যাট
অশুদ্ধ: কর্ণেল
শুদ্ধ: কর্নেল
ঙ) বানানে যে বর্ণের উপর রেফ থাকবে, সেই বর্ণে দ্বিত্ব হবে না। যেমন-
অশুদ্ধ: ধর্ম্মসভা
শুদ্ধ: ধর্মসভা
অশুদ্ধ: পর্ব্বত
শুদ্ধ: পর্বত।
চ) বিশেষণবাচক ‘আলি’ প্রত্যয়যুক্ত শব্দে ই-কার হবে।
অশুদ্ধ: বর্ণালী
শুদ্ধ: বর্ণালি
অশুদ্ধ: রূপালী
শুদ্ধ: রুপালি
বাক্য শুদ্ধি
অশুদ্ধ: দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়।
শুদ্ধ: দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।
অশুদ্ধ: আমি সাক্ষী দিয়েছি।
শুদ্ধ: আমি সাক্ষ্য দিয়েছি।
অশুদ্ধ: অধ্যায়ন ছাত্রদের তপস্যা।
শুদ্ধ: অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
অশুদ্ধ: তাহার জীবন সংশয়ময় ।
শুদ্ধ: তাহার জীবন সংশয়াপূর্ণ ।
অশুদ্ধ: আমি অপমান হয়েছি।
শুদ্ধ: আমি অপমানিত হয়েছি।
অশুদ্ধ: একটা গোপন কথা বলি
শুদ্ধ: একটা গোপনীয় কথা বলি।
অশুদ্ধ: তার দারিদ্রতা অসহনীয়
শুদ্ধ: তার দারিদ্র্য অসহনীয়/ তার দরিদ্রতা অসহনীয়
অশুদ্ধ: এ কথা প্রমাণ হয়েছে।
শুদ্ধ: এ কথা প্রমাণিত হয়েছে।
অশুদ্ধ: আমি অপমান হয়েছি।
শুদ্ধ: আমি অপমানিত হয়েছি।
অশুদ্ধ: সর্ববিষয়ে বাহুল্যতা বর্জন কর।
শুদ্ধ: সব বিষয়ে বাহুল্য বর্জন কর।
অশুদ্ধ: তার সৌজন্যতা ভুলতে পারব না।
শুদ্ধ: তার সৌজন্য ভুলতে পারব না।
অশুদ্ধ: সে বড় দুরাবস্থায় পড়েছে
শুদ্ধ: সে বড় দুরবস্থায় পড়েছে।
অশুদ্ধ: বাংলা ব্যাকরণ অত্যান্ত জটিল
শুদ্ধ: বাংলা ব্যাকরণ অত্যন্ত জটিল।
অশুদ্ধ: লেখাপড়ায় তার মনযোগ নেই।
শুদ্ধ: লেখাপড়ায় তার মনোযোগ নেই।
অশুদ্ধ: আজকের সন্ধ্যা মনমুগ্ধকর
শুদ্ধ: আজকের সন্ধ্যা বড়ই মনোমুদ্ধকর।
অশুদ্ধ: অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
শুদ্ধ: অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।
অশুদ্ধ: সকল সভ্যগণ সভায় উপস্থিত ছিলেন।
শুদ্ধ: সকল সভ্য সভায় উপস্থিত ছিলেন।
অশুদ্ধ: তারা সকলেই এলো।
শুদ্ধ: তারা এলো/ সকলেই এলো।
অশুদ্ধ: বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।
শুদ্ধ: বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে।
অশুদ্ধ: এ কাজটি আমার পক্ষে সম্ভব নহে।
শুদ্ধ: এ কাজটি করা আমার পক্ষে নম্ভব নয়।
অশুদ্ধ: এ কাজে তাহার হস্ত পাকা।
শুদ্ধ: এ কাজে তার হাত পাকা।
অশুদ্ধ: অরন্য জনপদে একটি চমৎকার পুস্তক।
শুদ্ধ: ‘অরণ্য জনপদে’ একটি চমৎকার পুস্তক।
অশুদ্ধ: ঝর্ণা, ঝর্ণা সুন্দরী ঝর্ণা।
শুদ্ধ: ঝরণা ঝরনা সুন্দরী ঝরনা।
অশুদ্ধ: এটি একটি মহৎ আবিস্কার।
শুদ্ধ: এটি একটি মহৎ আবিষ্কার।
অশুদ্ধ: তাদের যথোচিত পুরষ্কার দাও।
শুদ্ধ: তাদের যথোচিত পুরস্কার দাও।
অশুদ্ধ: কস্ট অর্থ ক্লেস।
শুদ্ধ: কষ্ট অর্থ ক্লেশ।
অশুদ্ধ: আমি সাক্ষী দিয়েছি।
শুদ্ধ: আমি সাক্ষ্য দিয়েছি।
অশুদ্ধ: মহারাজ সভাগৃহে প্রবেশ করলেন।
শুদ্ধ: মহারাজ সভাকক্ষে প্রবেশ করলেন।
অশুদ্ধ: সে সঙ্কট অবস্থায় পড়েছে।
শুদ্ধ: সে সঙ্কটে পড়েছে।
অশুদ্ধ: তিনি আরোগ্য হয়েছেন।
শুদ্ধ: তিনি আরোগ্য লাভ করেছেন।
অশুদ্ধ: তারা শব পোড়াতে গেল।
শুদ্ধ: তারা শবদাহ করতে গেল।
অশুদ্ধ: দরিদ্র আমাদের দেশের একটি অভিশাপ।
শুদ্ধ: দারিদ্র্য আমাদের দেশের একটি অভিশাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =

Scroll to Top