প্রার্থী নাজিরুল ইসলাম নাদিম
৩৮ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
তারিখঃ ০৮ ডিসেম্বর,২০১৮
চয়েজঃপুলিশ, এডমিনিস্ট্রেশন, ট্যাক্স
বোর্ডঃ নাম বলা যাবে না,উনি ঘড়ি ধরে দশ মিনিট ভাইবা নেয়।
আল্লাহর নাম নিয়া দরজা দিয়া ঢুকতেই বলে দাড়াও।তোমার হাইট কত?
বললাম ৫ফুট ৮। রাগী সুরেই বলল “এত হাইট তো মনে হয় না”
আমারে দেখতে বাট্টু মনে হয় এইটা আমার অপরাধ না। তাও অপরাধীর মত কাচুমুচু করে বসলাম। প্রশ্ন শুরু হইল।
—UD ki?
**প্রথম প্রশ্নেই কট খাইলাম।UD মানে জানা নাই।ভাইবা ফিনিশড,আজো জানিনা UD মানে কি।
—যখন কেও মারা যায় তখন হাসপাতালে নিয়া গেলে কি বলে? কি করে?
*** হাসপাতালে নিয়া গেলে চিকিৎসা করে,মরে গেলে ডেথ সার্টিফিকেট দেয়।আর মাথায় কিছু কাজ করতেছিল না।একটু ক্লু পাওয়ার পরে বুঝলাম উনি ‘পোস্ট মর্টেম(PM)” জানতে চাইছে।
—-PM দিয়া আর কি কি জিনিস বুঝায়?
*** ছোটবেলায় পড়া জিনিস,বড়বেলায় কাজে লাগল।prime minister,post meridiem
—-পুলিশের প্রধান কে?
***এইটা ঠাডা মুখস্থ জিনিস,জিজ্ঞেস করার আগে বইলা দিছি।
—-জনাব জাবেদ পাটওয়ারি বঙ্গবন্ধুকে নিয়ে রিসেন্ট কি কাজ করছে সেটা বলো?
*** না,এইটা আমি আরো এক যুগ ভাইবার প্রিপারেশন নিলেও পারতাম না,আন কমন জিনিস। মুজিব বর্ষে সবাই কাজ করতেছে,আলাদা করে মনে রাখা কঠিন ব্যাপার।
—-PBI কি? এর প্রধান কে?
*** প্রথম অংশ পারছি, সেকেন্ড অংশের জন্য আমার কলিগ এর গালি খাইছি।ভাইবার ৩-৪ দিন আগে একটা চিঠি টাইপ করতেছিলাম, ওখানে পিবিআই প্রধানের নাম নিজের হাতে ৪-৫ বার টাইপ করছি।কিন্তু ভাইবাতে ভুইলা গেছি।
—–ঢাকা বিশ্ববিদ্যালয় এর লোগো কেমন? কোন পাশে মোমবাতি আর কোন পাশে চোখ?
***এইটা না পারলে মান ইজ্জত যাইত। ব্যাখ্যা করে সুন্দর করে কোনটার কি মানে বুঝায়া দিছি। সামান্য ফালতু ব্যাপারে আমার অতি জ্ঞান দেখে বোর্ড মহাখুশী।
—–জেলার আইন শৃংখলার প্রধান কে?
** পুলিশ এডমিন যখন ফার্স্ট চয়েজ,তখন এইডি হইল ক্লাস ওয়ান টু এর প্রশ্ন।জানা লাগবেই।
—-পুলিশ কিভাবে কাজ করে? PRB 15 অনুসারে যদি পুলিশ ডিসি এর কথা না শুনে ডিসি কি করবে?
*** এগুলা হইল সময় কাটানোর প্রশ্ন।আরামছে আস্তে ধীরে ব্যাখ্যা করে উত্তর দেও,টাইম পাস করো।
—-লোগোতে যে মোমবাতি থাকে এইটা তো অনেকেই বোঝায় যে মূর্তিপূজা,তোমার কি ধারণা এইটা মূর্তিপূজা?
*** মানে আমি এত বোকা না এই প্রশ্নের উত্তরে হ্যা বলব। এক্কেবারে মুখের উপরে না করে দিছি, এরপরে আরো বহুক্ষণ আলোচনার পরে বুঝাইতে পারছি এই মোমবাত্তি হইল শিক্ষার আলো, যারা মূর্তিপূজা বলে তারা অশিক্ষিত,মূর্খ।
—-স্টিফেন হকিং কে? তার কিছু বই এর নাম? কি কাজ করছে? ব্রিফ হিস্টোরি অফ টাইম কোন বিষয়ে লিখছে?
*** এইবার আসছে লাইনে। নন ফিজিক্স এর স্যারেরা যখন ভাইবা বোর্ডে ফিজিক্স এর প্রশ্ন জিজ্ঞেস করে তখন আমি ভাল করেই বুঝতে পারি তাদের প্রশ্নের লিমিট কি। ঐ হকিং, আইনস্টাইন, সত্যেন বোস,গতিসূত্র আর ফিজিক্সে নোবেল।এর বাইরে খুব একটা জিজ্ঞেস করে না।বিশাল চাপা মারছি, হকিং এর বই ৫ বার পড়ছি, অন্নেক পছন্দের বই,হাবিজাবি,হাবিজাবি টাইপ চাপা।
—- বোস চেয়ার কার নামে? বোস চেয়ারে প্রথম কে বসেন?
*** আগেই বলছি, নন ফিজিক্স এর স্যারদের কাছে ভাইবা মানেই সত্যেন বোস
প্রথম কে বসেন এইটা জানার কথা ছিল না।
—-সত্যেন্দ্রনাথ বসুর পরিচয় কি? তার কি কি কাজ?
*** বলছিইই তো, নন ফিজিক্স এর স্যারের কাছে ভাইবা।বোস নিয়া বেশী জিজ্ঞেস করলে রাগ করা যাবে না।
—-আইন স্টাইনের সূত্রগুলা কি?
*** আমি ৪ বছরে ফিজিক্স এ টাইনা টুইনা পাশ স্টুডেন্ট।আইনস্টাইন, নিউটনের সূত্রের বাইরে গেলেই আমি শেষ হয়ে যাইতাম।ভাগ্যিস,ঐ দিন ভাগ্যটা আমার সাথে ছিল।
এর মাঝেই ঠুস করে ১০ মিনিট সিগন্যালের আওয়াজ হল, চেয়ারম্যান স্যার বলল টাটা বাই বাই।এক্সটার্নাল স্যার অনুমতি চাইলেন আরো দুটা প্রশ্ন জিজ্ঞেস করার।
—-ভরকে শক্তিতে রূপান্তর করা যায়,শক্তিকে কি ভরে রূপান্তর করা যায়?
*** অবশ্যই করা যায়।জীবনে জাফর ইকবালের বহুত সাইন্স ফিকশান পড়ছিলাম এইবার ঐগুলা কাজে লাগল।মোটামুটি তারে বুঝাইতে পারলাম যে এইটা করা যায়।
—-কসমিক ইয়ার কি? কসমিক ইয়ার কবে থেকে শুরু হয়?
*** আমার জন্য সিলেবাসের বাইরের প্রশ্ন।স্যারকে অনেক বুঝাইলাম,স্যার আমার কথাই মানতে চায় না।শুনলই না।
চেয়ারম্যান স্যার ফাইনাল টাটা বাই বাই বলতে বলতে জিজ্ঞেস করলেন কসমিক ইয়ার তোমাদের পড়ায় না?
আমি দাড়াতে দাড়াতে পুরা ভাইবার সবচেয়ে বড় বোকামীটা করলাম।
বললাম ” স্যার এস্ট্রোলজি আমাদের পড়ায় না”
স্যার মুখটা গোমড়া করে বলল “এস্ট্রোলজিইই!!!!!!”
ব্যাক করে দরজার নবে হাত দিয়া মনে পরল “এস্ট্রোলজি” হইল জ্যোতিষবিদ্যা, আর এস্ট্রোনমি হইল ‘জ্যোতির্বিদ্যা’। আমার জ্যোতিষবিদ্যা পড়ার কথা না, আমি পড়ব এস্ট্রোনমি।
দরজা থেকে আবার ফিরে এসে স্যারকে বললাম “সরি স্যার, শব্দটা আসলে এস্ট্রোলজি না, এস্ট্রোনমি। আমাদের এস্ট্রোনমি এর কোন কোর্স নাই।
আমি ইংলিশে এত্ত দুর্বল যে বউরে পর্যন্ত ” আইলাভিউ” না বলে বাংলায় “ভালবাসি” বলি। আল্লাহর কাছে বারবার দোয়া করছিলাম আল্লাহ আমার ভাইবা যাতে ইংলিশে না নেয়।আল্লাহ কথা শুনছিল।পুরাটাই বাংলায় হইছিল।
ফলাফল- ট্যাক্স ক্যাডারে সুপারিশপ্রাপ্ত(কোটা নাই)
তথ্য সুত্রঃ https://www.facebook.com/ZakirsBCSspecials/