পাটিগণিতের সূত্র সমূহ

ক্রমিক সংখ্যা বা ধারার পদসংখ্যা, যোগফল ও গড় নির্ণয়ের সূত্র :

১. ধারার পদ সংখ্যা = {(শেষপদ – ১ম পদ) ÷ প্রতিপদের পার্থক্য} + ১

২. ধারার যোগফল = {(১ম পদ + শেষপদ) × পদসংখ্যা} ÷ ২

৩. ধারার গড় = (শেষপদ + ১ম পদ) ÷ ২

ল, সা, গু ও গ, সা, গু -এর নির্ণয় :

১. ভগ্নাংশের ল, সা, গু = লবগুলোর ল,সা,গু ÷ হরগুলোর গ,সা,গু

২. ভগ্নাংশের গ, সা, গু = লবগুলোর গ,সা,গু ÷ হরগুলোর ল,সা,গু

৩. দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল,সা,গু × গ,সা,গু

৪. ল, সা, গু = সংখ্যা দুটির গুণফল ÷ গ, সা, গু

৫. গ, সা, গু = সংখ্যা দুটির গুণফল ÷ ল, সা, গু

৬. একটি সংখ্যা = (ল,সা,গু × গ,সা,গু) ÷ প্রদত্ত সংখ্যা

 

ক্রয়মূল্য, বিক্রয়মূল্য, লাভ ও ক্ষতির মধ্যে সম্পর্ক :

১. ক্রয়মূল্য = বিক্রয়মূল্য – লাভ

২. ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + ক্ষতি

৩. বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ

৪. বিক্রয়মূল্য = ক্রয়মূল্য – ক্ষতি

৫. লাভ = বিক্রয়মূল্য – ক্রয়মূল্য

৬. ক্ষতি = ক্রয়মূল্য – বিক্রয়মূল্য

 

সুদকারার পরিমাণ নির্ণয়ের সূত্রাবলী :

১. সুদ = (সুদের হার × আসল × সময়) ÷ ১০০

২. সময় = (১০০ × সুদ) ÷ (আসল × সুদের হার)

৩. সুদের হার = (১০০ × সুদ) ÷ (আসল × সময়)

৪. আসল = (১০০ × সুদ) ÷ (সময় × সুদের হার)

৫. আসল = {১০০ × (সুদ – মুনাফা)} ÷ (১০০ + সুদের হার × সময়)

৬. সুদাসল = আসল + সুদ

৭. সুদাসল = আসল × (১ + সুদের হার) × সময় {চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে}

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 17 =

Scroll to Top